১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটায় সমাজসেবক সাহাদত হোসেন মন্ডলের ইন্তেকাল

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৪৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন স্বাবলম্বী সংস্থা-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বিশিষ্ট সমাজসেবক সাহাদত হোসেন মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার বিকেলে তিনি সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের কুখাতাইড় গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাহাদত হোসেন মন্ডল দীর্ঘদিন ধরে দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে নিবেদিত ছিলেন। তার নেতৃত্বে উদয়ন স্বাবলম্বী সংস্থা সাঘাটাসহ আশপাশের অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে উল্লেখযোগ্য অবদান রাখে।
তার মৃত্যুতে সাঘাটা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সাঘাটায় সমাজসেবক সাহাদত হোসেন মন্ডলের ইন্তেকাল

প্রকাশিত: ০২:৪৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫