১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৩৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে
আদমদিঘী, ( বগুড়া) প্রতিনিধি:   সান্তাহারে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক সাইদুল ইসলাম (৫৪) নিহত হয়েছেন। এছাড়া ওই অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সান্তাহার পৌর শহরের খাড়ির ব্রিজ এলাকায় বৈশাখী অটোমেটিক রাইস মিলের সামনে দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আদমদীঘির ইন্দইল এলাকা থেকে সাইদুল ইসলাম তার ব্যাটারি চালিত অটোরিকশায় যাত্রী নিয়ে সান্তাহারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি বৈশাখী অটোমেটিক রাইস মিলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় (ঢাকা মেট্রো-ট ১৪৯৪৭০) নম্বরের একটি প্লেট ফেলে যায়। এঘটনায় ফায়ার সার্ভিসের একটি টিম চালক সাইদুল ইসলামসহ চারজনকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষনা করেন। নিহত সাইদুল ইসলাম উপজেলার ইন্দইল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। আহতরা হলেন, আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের বেলাল মল্লিকের স্ত্রী রেনুকা খাতুন জোৎস্না (৫৫) ও একই গ্রামের তয়েজ প্রামানিকের স্ত্রী রোজিনা বেগম (৪৮) এবং নওগাঁ সদরের আদমদুর্গাপুর গ্রামে আবু বক্কর ছিদ্দিকের ছেলে রাফি (১৯)। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায়  আইনী প্রক্রিয়া চলছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৩

প্রকাশিত: ০১:৩৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫