
মুহাম্মাদ আবু মুসাঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৭ডিসেম্বর রবিবার বগুড়া গাবতলীর বাগবাড়ী জিয়া বাড়িতে বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুর রহমান তালুকদার বিপ্লব এর আয়োজনে দিনব্যাপী কোরআন খানি, এতিমদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেষে তোবারক বিতরণ করা হয়। এতে অংশ নেন স্থানীয় নশিবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জোবাইদুর রহমান তালুকদার গামা, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বজলু, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, স্থানীয় বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মহাব্বত আলীসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় বাগবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা হামিদুল ইসলাম।

প্রতিবেদক 




















