১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হৃদয়স্পর্শী আলোচনা ও দোয়া মাহফিল

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

সুলতান আহম্মেদ(সাঘাটা)গাইবান্ধা প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাইবান্ধার সাঘাটায় অনুষ্ঠিত হয়েছে, আলোচনা সভা ও দোয়া মাহফিল। ৬ডিসেম্বর শনিবার বিকেলে সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাঘাটা উইনিয়ান বিএনপির উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে সমবেত হতে থাকেন। মাঠের প্রতিটি কোণায় শুনা যাচ্ছিল নেত্রীর দ্রুত আরোগ্য কামনার দোয়া, শ্লোগান আর আবেগঘন কথামালা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঘাটা উইনিয়ান বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সাবেক ভিপি ও পরিচিত বিএনপি নেতা শফিকুল ইসলাম টিপু মন্ডল। উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ কবির শাহীন সঞ্চালনা করেন।
এছাড়া বক্তব্য দেন—
সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু
আ. শ. ম. রোকনুজ্জামান রিপন উপজেলা বিএনপি,
শহিদুল ইসলাম রিমেট সাঘাটা উপজেলা বিএনপি,
ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন শেখ
সাধারণ সম্পাদক আতিকুর রহমান ইউনিয়ন বিএনপি,
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম
এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তাদের আবেগঘন আলোচনা
বক্তারা বলেন,
“বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক নন—তিনি বাংলাদেশের মানুষের আশা, অনুপ্রেরণা ও গণতন্ত্রের অটল প্রতীক। তিনি নির্যাতন, দমন-পীড়ন আর রাজনৈতিক প্রতিহিংসার মুখেও জনমানুষের অধিকার রক্ষার লড়াই থেকে কখনো পিছপা হননি।”
সাধারণ নেতাকর্মীদের উদ্দেশে বক্তারা আরও বলেন,
“দেশের মানুষ আজ তার সুস্থতার জন্য উদ্বিগ্ন। তিনি সুস্থ থাকলে রাজপথে আন্দোলনপ্রিয় মানুষের সাহস বাড়ে; তাঁর অসুস্থতা যেন পুরো জাতিকেই স্তব্ধ করে দেয়। তাই তাঁর আরোগ্য আমাদের জাতীয় আকাঙ্ক্ষা।”
এক নেতা তাঁর বক্তব্যে আবেগাপ্লুত হয়ে বলেন,
“একজন মাতা যেমন সন্তানের জন্য ত্যাগ করেন, খালেদা জিয়া তেমনই দেশের জন্য সারাজীবন লড়াই করে গেছেন। আজ তিনি অসুস্থ—তাই দলের প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব তাঁর পাশে দাঁড়ানো, তাঁর জন্য দোয়া করা এবং তাঁর আদর্শ ধরে রাখা।”
ঐক্যের আহ্বান নেতারা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়ে বলেন,
“এখন হতাশ হওয়ার সময় নয়। নেতৃত্বকে শক্তিশালীভাবে অনুসরণ করতে হবে, সংগঠনকে আরও সুসংহত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে এগিয়ে নিতে হলে সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়াতে হবে। খালেদা জিয়ার সুস্থতা আমাদের শক্তি—এই শক্তিকেই সংগঠনের ভিত মজবুত করতে ব্যবহার করতে হবে।”
বিশেষ দোয়া মাহফিলে আবেগঘন পরিবেশ
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের সময় সারাব্যাপী নেমে আসে নীরবতা। অনেকে চোখের পানি আটকাতে পারেননি। শত শত নেতাকর্মী দুই হাত তুলে অশ্রুসিক্ত চোখে দোয়া করতে থাকেন—
“আল্লাহ, আমাদের নেত্রীকে হেফাজত করুন, তাঁকে সুস্থতা দিন।”
দোয়া শেষে নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা তাঁদের রাজনৈতিক প্রেরণা এবং সংগ্রামের পথচলায় নতুন উদ্দীপনা যোগায়। তারা আশা প্রকাশ করেন—দ্রুত সুস্থ হয়ে তিনি আবারও দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ পাবেন।
সাঘাটার এই আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকায় এক ধরনের আবেগ, উত্তেজনা ও রাজনৈতিক প্রাণচাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সাঘাটায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হৃদয়স্পর্শী আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০৩:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫