
বগুড়া প্রতিনিধিঃ ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বগুড়া তথা গাবতলীর পুত্রবধু বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বুধবার বাদ আছর জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির উদ্যোগে জেলার অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সরকারী আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) জামে মসজিদের খতিব মাওঃ আব্দুর রাজ্জাক। এতে অংশ নেন সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মুহাম্মাদ আবু মুসা, জেলার সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাজু, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ বিপ্লব, দপ্তর সম্পাদক এম ফজলুল হক বাবলু, জেলার সদস্য মতিউর রহমান মতি, জেলার সদস্য ও দুপচাঁচিয়া উপজেলা কমিটির সভাপতি আজিজুল হক, স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আব্দুল আলিম, বগুড়ায় সাংবাদিক সংস্থা’র অধ্যক্ষ মাসুদুর রহমান সবুজ, মোস্তাফিজুর রহমান সাহেদ, আবু তৌফিক হাসান, আবু তৌহিদ হাসান প্রমূখ।

প্রতিবেদক 




















