
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই(নিসচা) ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে বগুড়ার দুপচাঁচিয়ায় পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, লিফলেট বিতরণ, আলোচনা সভা, কেক কর্তন ও রাফেল ড্র । এ উপলক্ষে সোমবার ১ ডিসেম্বর সকালে উপজেলা চত্বর থেকে এক র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিও অফিস বাসস্ট্যান্ডে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, বিশেষ অতিথি, থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম। নয়ন হেরিটেজ পার্কে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সহ-সভাপতি অসিম কুমারের সভাপতিত্বে ও সদস্য আজিজুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুর রউফ, উপদেষ্টা ও দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার নিসচা সদস্য সচিব তৌফিক আলম, বিশিষ্ট ব্যবসায়ী সদস্য মিজানুর রহমান,আম্মাদ আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, মহিলা নেত্রী আসফিয়া হায়াত সিলভা সহ নিরাপদ সড়ক চাই সকল সদস্যবৃন্দ।

প্রতিবেদক 




















