০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুপচাঁচিয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:১৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলায় দিনব্যাপী কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার ও ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের উদ্যোগে ১ ডিসেম্বর সোমবার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানায় এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে দলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সাইফুল রহমান মিলু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ, সাবেক ছাত্রনেতা ফরাহাদ সোনার, আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নেতারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা কামনায় আমাদের এই সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুপচাঁচিয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:১৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫