
বিকাশ স্বর্ণকার(সোনাতলা) বগুড়াঃ বগুড়া সোনাতলায় ইউনিয়ন বিএনপির সভাপতি মিথ্যা অডিও প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন।গত ২৯শে নভেম্বর শনিবার রাত ৮টায় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার পাকুল্লা ইউপি বিএনপির সভাপতি এম এ হান্নান (বাটালু)। তিনি তার লিখিত বক্তব্যে বলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন কমিটির সভাপতি।তিনি আরো বলেন,সম্প্রতি গত কিছু দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকুল্লা ইউনিয়নের বাসিন্দা রাশেদের মৃত্যুকে কেন্দ্র করে কে বা কাহারা ষড়যন্ত্রমূলক উন্নত প্রযুক্তির দ্বারা আমার কন্ঠ নকল করে আমার সঙ্গে মাজেদুর রহমান জুয়েলের একটি ফোনালাপ তৈরি করে। আমাকে ও আমার দলকে হেয় প্রতিপন্ন করার জন্য সেই মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন বিকৃত অডিও বার্তা প্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণরূপে মিথ্যা,ভিত্তিহীন অপপ্রচার ও উদ্দেশ্য প্রনোদিত। এরকম কোন কথা বা ফোনালাপ আমি মাজেদুর রহমান জুয়েলে সঙ্গে করিনি। শুধুমাত্র আমাকে অপরাধী সাজানোর জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলক ভাবে এটি অপপ্রচার করছে। এ ধরণের হীন প্রচেষ্টা চালিয়ে আমার ও আমার দলের সম্মানহানি করা হচ্ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এ ধরণের অসত্য ও উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি মিথ্যা অডিও শুনে গণমাধ্যম কর্মীদের এই গুজবে কান না দেয়ার আহ্বান জানাচ্ছি। এই বিষয়ে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিবেদক 




















