
মুহাম্মাদ আবু মুসাঃ বুধবার সন্ধ্যা রাতে বগুড়া গাবতলীর গোলাবাড়ী বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির আহবায়ক লুৎফর রহমান সরকার স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহমিনা আক্তার বানু রুমা, স্থানীয় মহিষাবান ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি মেম্বার নুরুল ইসলাম বাটু, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, গোলাবাড়ী বণিক সমিতির বর্তমান কমিটির স্বপন অধিকারী, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম, সৈকত আহম্মেদ মিলন, মাহবুবুর রহমান, হাবলু মতিন, তুহিন মিয়া, সাবেক সভাপতি ডাঃ বাহালুল আলম বাদল, সাবেক সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন সাজু, আরিফুর রহমান আরিফ, সাবেক সহ-সভাপতি আব্দুল গনি মিঠু, সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, ফারুক আহম্মেদ প্রমুখ। সাধারণ সভায় ব্যবসায়ীদের নানা সমস্যা নিয়ে আলোচনা হয় এবং তা সমাধান ও আরো বিভিন্ন বিষয়ে উন্নতি করার লক্ষে সিদ্ধান্ত গ্রহন সকরা হয়।

প্রতিবেদক 




















