০৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় সেনা সদস্য’র দুই শিশুও স্ত্রী’র লাশ উদ্ধার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৫৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর এক মা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে জেলার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের সেনা সদস্য শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া মোস্তারিম (২৪) ও তাদের মেয়ে সাইফা (৪) এবং ছেলে সাইফ (২)। শাজাহানপুর থানার অফিসার ইনচাজ (ওসি) শফিকুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সাদিয়া মোস্তারিম বটি দিয়ে দুই সন্তানের গলা কেটে হত্যা করে। এর পর ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে সাদিয়া মোস্তারিম আত্মহত্যা করে।ঘটনার সময় সেনা সদস্য শাহাদত হোসেন পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। তিনি আরো জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে। তিনজনের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি শফিকুল ইসলাম জানান, শাহাদত হোসেন এক সপ্তাহ আগে ছুটিতে বাড়িতে এসেছেন। তাদের পরিবারে অসুস্থ বৃদ্ধা মা আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরে এমন ঘটনা ঘটতে পারে।হত্যার কারণ উদঘাটন করতে সেনা সদস্য শাহাদত হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনি (শাহাদত) মানসিকভাবে ভেঙে পড়ায় এখনো তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়ায় সেনা সদস্য’র দুই শিশুও স্ত্রী’র লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৫৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫