০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস ট্যাবলেট খেয়ে দুপচাঁচিয়ায় গৃহবধূর আত্মহত্যা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৫৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় নীলিমা গোস্বামী(৩৬) নামের এক গৃহবধূ গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। নিহত নীলিমা উপজেলার তালোড়া ইউনিয়নের খানপুর গ্রামের প্রবাসী কাজল গোস্বামীর স্ত্রী। ২৩শে নভেম্বর রোববার বিকাল আনুমানিক ৩টার সময় এ গ্যাসের ট্যাবলেট খাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের মেয়ে পল্লবী গোস্বামী জানান,তার বাবা কাজল গোস্বামী ২বছর যাবত (দুবাই) প্রবাসী জীবন যাপন করছেন। তিনি তার মা ও তার ছোট দুই ভাই-বোন ও দাদু- ঠাকুমা সহ একত্রে বসবাস করেন। গত ২৩শে নভেম্বর রোববার বিকাল আনুমানিক ৩টার দিকে মা আমাকে বলেন তিনি গ্যাসের ট্যাবলেট খেয়েছেন এবং তার মাথা ঘুরছে ও অসুস্থ্য বোধ করছেন। ঘটনাটি জানতে পেরে দ্রুত দাদু সহ প্রতিবেশীদের সহযোগিতায় মাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য মাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসানপাতালে(শজিমেক) রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা ৬টার দিকে আমাদের কাঁদিয়ে না দেশে চলে যান বলে জানান মেয়ে পল্লবী গোস্বামী।তিনি আরও জানান,আমাদের ধারণা আমার মা ঋণের চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন। ইতিপূর্বেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ফরিদুল ইসলাম জানান,নীলিমা গোস্বামী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ায় বগুড়া সদর থানার তত্বাবধানে তার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

গ্যাস ট্যাবলেট খেয়ে দুপচাঁচিয়ায় গৃহবধূর আত্মহত্যা 

প্রকাশিত: ০১:৫৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫