১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

‘নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান’ নিপুন রায় চৌধুরী

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
আদমদিঘী,  (বগুড়া) প্রতিনিধি: ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, নারীদের ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান। শুধু প্রতিশ্রুতি নয় তিনি বাস্তবায়নও করেছেন। তিনি বিশ্বাস করেন আমার দেশের নারী সমাজ জেগে উঠলে বাংলাদেশ পরিবর্তন হবে। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার গো-হাটে এক নারী সমাবেশে সঞ্চালকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আরো বলেন, আগামী দিনে বিএনপি যদি জনগনের ভোটে নির্বাচিত হয় প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ফ্যামেলী কার্ড প্রদান করা হবে। যা দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবে। কাজেই আগামী নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল মহিত তালুকদারকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা: বিএনপির নির্বাচনী অগ্রঅধিকার শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান প্রমূখ।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

‘নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান’ নিপুন রায় চৌধুরী

প্রকাশিত: ১২:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫