১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় সৌন্দর্য বর্ধন ও শিশু পার্কের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়া দুপচাঁচিয়া উপজেলার সিও অফিসে সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদকৃত জায়গায় বৃক্ষরোপণ, সৌন্দর্য বর্ধন ও শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) হোসনা আফরোজা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, উপজেলা সহকারী প্রোগ্রামার সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, পৌরসভার সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষকদল নেতা মোখলেছার রহমান বাবু, যুবদল নেতা বুলবুল হোসেন ও উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ। প্রশাসনের উদ্যোগে জায়গাটিকে সৌন্দর্য বর্ধনের মাধ্যমে শিশুদের জন্য বিনোদনকেন্দ্রে পরিণত করা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে সহায়তা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।উদ্বোধন শেষে অতিথিরা পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

দুপচাঁচিয়ায় সৌন্দর্য বর্ধন ও শিশু পার্কের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রকাশিত: ০৯:০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫