
মৃুহাম্মাদ আবু মুসাঃ ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার গাবতলী পৌর বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেলে জেলা বিএনপির মানবাধিকার সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়। এর আগের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি (সাইফুল) প্রধান অতিথির বক্তব্য রাখেন। পৌর বিএনপি’র সভাপতি কায়দুজ্জোহার টিপু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু’র পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা। অন্যান্যদের মধ্যে ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান মতি, আফসার আলী মিজু, আবু হাসনাত শাহীন, মাহবুবুর রহমান নিভা, যুগ্ন সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, সহ-সংগঠনের সম্পাদক নুরুল্লাহ আকন্দ, কোষাধ্যক্ষ প্রভাষক হামিদুল হক শিলু, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য সাব্বির আহমেদ, যুবদল নেতা দৌলত, তাজুল, নিপুল, ছনিসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবেদক 




















