
মুহাম্মাদ আবু মুসাঃ “তারুণ্যের উৎসব/২৫” কর্মসূচির অংশ হিসেবে তরুণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩০অক্টোবর/২৫ বৃহস্পতিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গ্রেটাররোড কাজীহাটা শাখায় ব্যাংকিং সেবা বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ মহব্বত আলী বিশ্বাস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়াহিদা বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, মানিলন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং প্রিভেনসন এন্ড ব্রাঞ্চ কন্ট্রোল ডিপার্টমেন্ট এর উপ-মহাব্যবস্থাপক শিশির কুমার রায়, বিভিন্ন তরুণ উদ্যোক্তা ও শাখার কর্মকর্তাবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন শাখার ব্যবস্থাপক মাইফুল রাণী।

প্রতিবেদক 




















