
প্রেস বিজ্ঞপ্তিঃ ২৪ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন শহরের আকবরিয়া মিষ্টি মেলা চাইনিজ রেষ্ঠুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের ২য় অধিবেশনে উপস্থিত সকলের সমর্থনে মুহাম্মাদ আবু মুসাকে পুনরায় সভাপতি, অধ্যাপক জুলফিকার আলী ভুট্টোকে সাধারণ সম্পাদক ও সাইদুর রহমান সাজুকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি উপরোক্ত ৩জনের নাম ঘোষনা। পরবর্তীতে ৪১সদস্য বিশিষ্ঠ জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হবে বলে তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে ঘোষনা করেন। সম্মেলনের উদ্বোধক ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাুউল হাসান রানু। দ্বি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















