
স্টাফ রিপোর্টারঃ ২৩অক্টোবর বৃহস্পতিবার জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন শহরের আকবরিয়া মিষ্টি মেলা চাইনিজ রেষ্ঠুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধক ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি। প্রধান বক্তা’র বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা’র নীতি নির্ধারক পরিষদের সদস্য মনজুর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ, রতন কুমার রায়, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মীর্জা সেলিম রেজা, নির্বাহী সদস্য মহসিন আলী, স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিকদের জন্য আমরা এর সভাপতি অধ্যাপক লুৎফর রহমান। সাংবাদিক সংস্থা জেলা জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারঃ) অধ্যাপক জুলফিকার আলী ভট্টেুা’র পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সিরাজুল ইসলাম, সাইদুর রহমান সাজু, ড, শাফকুল ইসলাম শফিক, রেজওয়ানুল হক মানিক, আব্দুল হান্নান, আজিজুল হক, আব্দুস সালাম, আইয়ুব আলী, সুজনসহ জেলা কমিটি ও বিভিন্ন উপজেলার কমিটির নেতৃবৃন্দ। সম্মেলেনে উপস্থিত সকলের সমর্থনে মুহাম্মাদ আবু মুসাকে পুনরায় সভাপতি, অধ্যাপক জুলফিকার আলী ভট্টেুাকে সাধারণ সম্পাদক ও সাইদুর রহমান সাজুকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি।

প্রতিবেদক 




















