
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের ২৪২তম মাসিক সাহিত্য আড্ডায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ১৮অক্টোবর সকাল ১০ টায় সংসদের সভাপতি মো: আব্দুল মজিদ খোন্দকারের সভাপতিত্বে ও সম্পাদক মোমিন ইসলাম শাওন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানের সমাজ সংস্কারক এবং দার্শনিক লালন শাহের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন সংসদের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোঃ মুখলেছার রহমান , মোঃ আফজাল হোসেন, মোঃ ইয়াছিন হোসেন, দিনেশ চন্দ শীল মোঃ আরাফাত হোসেন, মোঃ আব্দুল মজিদ হারুন,আহসান হাবিব আলোচনা সভা শেষে লালনের গান করেন আজিজার বাউল।

প্রতিবেদক 




















