
মুহাম্মাদ আবু মুসাঃ ১৩অক্টোবর সোমবার বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুলে মাঠে ফুটবল খেলায় ১-০ গোলে কাহালু উপজেলাকে হারিয়ে গাবতলী উপজেলা (কালিমাবাদ হাইস্কুল) চ্যাম্পিয়ন হয়েছে । জেলা পর্যায়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি আয়োজিত ফুটবল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (যুগ্ন সচিব ) হোসনে আফরোজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আরাফাত হোসেন, জেলা স্কুলের শিক্ষক মিনাল কান্তি রায়। বিএম ল্যাবটারী স্কুলের শিক্ষিকা মৌসুমী রহমান এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম, কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, দুপচাঁচিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব মোরশেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মমিন সাইন, শিক্ষক নেতা এমদাদুল হক, একেএম পান্না, মোস্তাফিজুর রহমান মজনু, মোশারফ হোসেন, আমিনুল ইসলাম, মোরশেদ খাজাসহ সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

প্রতিবেদক 




















