
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ অক্টোবর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, সেনাবাহিনীর দুপচাঁচিয়া ক্যাম্প কমান্ডার মাসনূর রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, পুলিশ পরিদশক(তদন্ত) নাসিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওঃ ওমর আলী, সেক্রেটারী এসএম হেলালুল, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ইউনিটের সাব অফিসার মাসুদ পারভেজ, তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক, নূর মোহাম্মাদ আবু তাহের, জিয়ানগর ইউপি প্রশাসক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ প্রমুখ। এসময় আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















