১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় নিহত যুবদল নেতা রাহুলের পরিবারের পাশে তারেক রহমান

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২অক্টোবর/২৫ বৃহস্পতিবার দুপুরে শহরের কৈগাড়ি এলাকার নিহত যুবদল নেতা রাহুল সরকারের বাড়িতে গিয়ে তার বিধবা মা দীপালি বেগমকে তারেক রহমানের পক্ষ থেকে শান্তনা জানান আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন।
এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে শোকার্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। আতিকুর রহমান রুমন জানান, যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের নৃশংস হত্যাকান্ড বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যথিত হয়েছেন। তাঁর নির্দেশেই আমরা বিএনপি পরিবার শোকাহত ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর দুপুরে বগুড়ার কাহালু উপজেলার মাগুড়া গ্রামে পুকুরে মাছ ধরার সময় একদল দুর্বৃত্ত যুবদল নেতা সোয়েব সরকার রাহুলকে ছুরিকাঘাতে হত্যা করে। ওই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ জামিল হোসেন নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে। তবে অন্য আসামীরা এখনও পলাতক রয়েছে।
সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংকালে আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবী জানান। তিনি বলেন, বিএনপি একটি শান্ত প্রিয় দল। বিএনপি কখনোই বিশৃঙ্খলা চায় না। সব সময় সরকারকে সহযোগিতা করতে চায়। রাহুল সরকারের হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। তাহলে বিএনপি নেতা-কর্মীরা এই সরকারের ওপর সন্তুষ্ট থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চান, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এসএন তরুন দে, জেলা বিএনপির উপদেষ্ট মাসুদুর রহমান হিরু মন্ডল, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী কালাম আজাদ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান শাকিল, ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, ধর্মীয় সম্পাদক ফজলে রাব্বি তোহা, সাবেক যুব সম্পাদক আমিনুল ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু, জেলা যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম লাবু, সৈয়দ আব্দুল গফুর দারা, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস প্রমুখ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়ায় নিহত যুবদল নেতা রাহুলের পরিবারের পাশে তারেক রহমান

প্রকাশিত: ০৩:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫