০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে স্ত্রীর মরদেহ ফেলে পালালো স্বামী

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

Oplus_131072

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে স্ত্রী লাভলী আক্তারের (২২) মরদেহ বাড়ির পাশে মসজিদের নিকট ফেলে রেখে পালিয়ে গেছে স্বামী আল-আমিন। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে। গত বুধবার দিবাগত ৯টায় আদমদীঘি উপজেলা নসরতপুর ইউপির মোলামগাড়ি আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার নসরতপুর ইউনিয়নের মোলামগাড়ি গ্রামের বাসিন্দা আল-আমিনের সাথে তার স্ত্রী লাভলী আক্তারের পারিবারিক কলহ ছিল। গত বুধবার রাত ৯ টার দিকে স্বামীর সাথে লাভলীর কলহ ও ঝগড়া হয়। ঝগড়ার কিছু পর লাভলী আক্তারের ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশিরা সেখানে যায়। পরে প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় লাভলীর মরদেহ দেখতে পায়। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাভলীকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হাসাপাতালে নেয়ার পথে সে মারা যায়। রাতেই মৃত স্ত্রী লাভলী আক্তারের লাশ তার স্বামী আল-আমিন বাড়ির পাশে মসজিদের নিকট ফেলে রেখে পালিয়ে যায়। এ বিষয়ে আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান জানান, মারপিটে লাভলী আক্তার মারা গেছে কিনা তা ময়না তদন্ত রির্পোট এলে জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে স্ত্রীর মরদেহ ফেলে পালালো স্বামী

প্রকাশিত: ০২:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫