
বগুড়া জেলা প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা এবং হাজারো সাংবাদিকের শিক্ষক মরহুম আলতাফ হোসেন এর ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৫সেপ্টেম্বর/২৫ বৃহস্পতিবার সাংবাদিক সংস্থা’র বগুড়া জেলা কমিটির উদ্যোগে বৃক্ষ রোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া সদরের গোকুল তমিরুন নেছা (টিএন) বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপণ করা হয়। শেষে সাংবাদিক নেতা আলতাফ হোসেন এবং আরেক সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া খায়ের ও বিশেষ মোনাজাত করা হয়। বৃক্ষ রোপণের উদ্বোধন ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা। অন্যান্যদের মধ্যে ছিলেন গোকুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আইয়ুব খান, প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সাংবাদিক সংস্থা’র জেলা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাজু, সদস্য আজিজুল হক, মতিউর রহমান মতি, রিয়াজ মাহমুদ, আবু তোহাব, আবু সাইদ, আবু তৌহিদ হাসান প্রমুখ।

প্রতিবেদক 




















