
মুহাম্মাদ আবু মুসাঃ ২০সেপ্টেম্বর শনিবার বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় একটি হলরুমে সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারঃ) ও সাবেক এমপি মোশারফ হোসেন। সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড জহুরুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান আবু সালেহ নয়ন, শেখেরকোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মৃধা, লাহিড়ীপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাফতুন আহম্মেদসহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ।

প্রতিবেদক 




















