
স্টাফ রিপোর্টারঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় সনাতন ধর্মালম্বীদের সাথে জেলা বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।টিএমএসএস মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানের শুরুতেই গীতা থেকে পাঠ করেন আশ্রমের অধ্যক্ষ দেবাশানন্দ সরস্বতী মহারাজ।জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় এর সঞ্চালনায় এতে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা,জেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন,বগুড়া আইনজীবী সমিতির সভাপতি বাছেদ রহমান,সোনাতলা উপজেলা পূজা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ স্বর্ণকার, দুপচাঁচিয়ার সভাপতি অসিম কুমার দাস,আদমদীঘির সাধারণ সম্পাদক মিহির সরকার,ধুনট এর সভাপতি বিকাশ চন্দ্র সাহা,শহর বিএনপি নেতা নাঈম ইসলাম,জেলা বিএনপি নেতা শাহাদত হোসেন,পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য দিলিপ কুমার দেব,জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি অমৃত লাল সাহা,জেলা পূজা উদযাপন পরিষদের অন্যতম নেতা ববিতা রানী বর্মন। অনুষ্ঠানে বক্তারা প্রধান অতিথির উদ্দেশ্য করে বলেন,সম্প্রতি বাংলাদেশ পূজা ফ্রন্টের গুটি কয়েক নেতাদের চরম উশৃংখলতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বক্তারা এই ধরনের আচরণ বন্ধের দাবি জানান প্রধান অতিথির কাছে। এতে জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ হিন্দু সম্প্রদায়ের চার শতাধিক বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















