
মুহাম্মাদ আবু মুসাঃ ১৯সেপ্টেম্বর শুক্রবার গাবতলীর মহিষাবান হাইস্কুল মাঠে বগুড়া ফুলবাড়ী কলেজ মৎস্য বাজার সমিতি ও বকসি বাজার মৎস্য সমিতির মধ্য প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ১-০ গোলে কলেজ বাজার মৎস্য সমিতি বিজয়ী হয়েছে। শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বগুড়া চারমাথা মৎস্য বিক্রেতা ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন মন্ডলের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চারমাথা বাজারের রুপালী ট্রের্ডাস এর স্বত্বাধিকার আনোয়ারুল হক স্বাধীন। এর আগে খেলার উদ্বোধন করেন আব্দুল মজিদ মন্ডল। অন্যান্যদের মধ্যে ছিলেন স্থানীয় মহিষবান ইউপি সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মন্ডল, বগুড়া মৎস্য বিক্রেতা ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, খেলার পরিচালক মৎস্য ব্যবসায়ী পিন্টু মিয়া, লয় সরকার, উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক মশিউর রহমান সুমন, মহিষাবান ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান কনক,
মৎস্য ব্যবসায়ী শফিকুল ইসলাম, আব্দুল জলিল, আবুল কালাম, সাহেব আলী, ধুলু মিয়া, আব্দুল মমিন সরকার প্রমুখ। শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের মাঝে পুরস্কার (খাসি) তুলে দেন ।

প্রতিবেদক 




















