
স্টাফ রিপোর্টারঃ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন বলেছেন, নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে ভালো মানুষ গড়ে তুলতে হবে। আর একজন ভালো মানুষ তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নৈতিক শিক্ষার মাধ্যমে ভালো মানুষ গড়ে তুলতে পারলে সামাজিক অবক্ষয় রোধ হবে। অপরাধমুলক কর্মকান্ড কমে যায়। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ১৭ সেপ্টেম্বর বুধবার বগুড়া ধুনটের মুথরাপুরে জিএসসি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফিরোজ, কলেজের সহকারী অধ্যাপক রকিবুল হাসান, ছামছুর রহমান, প্রভাষক সাবিনা ইয়াছমিন, ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদীন, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, এমপিএসটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী, মথুরাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের, সভাপতি লুৎফর রহমান, পীরহাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, খাটিয়ামারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের সরকার, গোপালনগর ইউএকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ও বিশ্বহরিগাছা বহালগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ।
এছাড়াও তিনি বিশ্বহরিগাছা বহালগাছা উচ্চ বিদ্যালয়, মুলতানী পারভিন শাজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়, খাটিয়ামারী উচ্চ বিদ্যালয় ও গোপালনগর ইউএকে উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয় গুলোতে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
এছাড়াও তিনি বিশ্বহরিগাছা বহালগাছা উচ্চ বিদ্যালয়, মুলতানী পারভিন শাজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়, খাটিয়ামারী উচ্চ বিদ্যালয় ও গোপালনগর ইউএকে উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয় গুলোতে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

প্রতিবেদক 




















