০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধ:বগুড়ার আদমদীঘি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও শান্তিপূর্ণ ভাবে ৬৫টি পূজা মন্ডপে পালিত হবে শারদীয় দুর্গাপূজা। এই উপলক্ষ্যে ১৭সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, নেসকোর নির্বাহী প্রকৌশলী অমিত কুমার রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, ওসি তদন্ত শহিদুল ইসলাম, সান্তাহার ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, বিএনপির সহ সভাপতি কামরুল হাসান, ইসলামি আন্দোলন আদমদীঘি শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক আব্দুস ছালাম সরদার, সদর জামায়াতের আমীর ইদ্রিছ আলী, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মহিউদ্দিন তালুকদার, নাজিম উদ্দীন, আনসার ভিডিপি অফিসার ফারজানা কাদের সুমি, ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আফাজ উদ্দিন, উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, চড়কতলা রাধাগোবিন্দ মন্দির সভাপতি কানাই চন্দ্র প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা বলেন, উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভায় ৬৫ পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এরমধ্যে সান্তাহার পৌরসভায় ১০টি, সান্তাহার ইউনিয়নে ৪টি, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৯টি, নশরতপুর ইউনিয়নে ৭টি, আদমদীঘি সদর ইউনিয়নে ১০টি, কুন্দগ্রাম ইউনিয়নে ১৩টি, চাঁপাপুর ইউনিয়নে ১২টি। পূজা মন্ডপগুলোতে
অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা, সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন, বিদ্যুৎ ও আলোকসজ্জা নিশ্চিতকরণ, বিদ্যুতের বিকল্প জেনারেটর ব্যবস্থা রাখা, স্বাস্থ্যসেবা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা

প্রকাশিত: ০১:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫