০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দুই মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে সোনাতলা থানার এএসআই গুরুতর আহত 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৬:০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

বিকাশ স্বর্নকার, সোনাতলাঃ বগুড়ার সোনাতলা থানার এএসআই মোঃ হোসেন আলী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা অনুমান সাড়ে সাতটায় বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলার নিকটবর্তী এঘটনাটি ঘটে।জানা যায়,এএসআই মোঃ হোসেন আলী বগুড়ায় অফিসিয়াল কাজ শেষে নিজ কর্মস্থল সোনাতলা থানার উদ্দেশ্যে মটরসাইকেল যোগে ফিরছিলেন। এসময় তার ব্যবহৃত পালসার নামক মোটরসাইকেলে কর্মস্থলে ফেরার পথে মুরাদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। থানা সুত্রে জানাগেছে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনায় শিবগঞ্জ থানা পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অজ্ঞাত মোটরসাইকেলটির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।এ বিষয়ে সোনাতলা থানার ওসি শওকত কবীর ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথমে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমান তিনি বগুড়া ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। আমরা ওই মটরসাইকেল চালককে সনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।সে সুস্থ হলে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

দুই মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে সোনাতলা থানার এএসআই গুরুতর আহত 

প্রকাশিত: ০৬:০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫