
মৃুহাম্মাদ আবু মুসাঃ ৯ সেপ্টেম্বর/২৫ মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত দলীয় কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমীর মাওঃ ইউনূস আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া -৭ আসনের এমপি প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী। আরো বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম, গাবতলী উপজেলা শাখার সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল মজিদ, জামায়াত নেতা অধ্যক্ষ রেজাউল বারী, অধ্যাপক মোরশেদুল ইসলাম বাবুল, রায়হান রানা, নুরুজ্জামান প্রমুখ।

প্রতিবেদক 




















