
প্রেস বিজ্ঞপ্তিঃ লন্ডন থেকে নিজ জন্মভূমি বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নের আজাদ মঞ্জিলে ফিরলে শনিবার স্বেচ্ছায় রক্তদান ও মানবিক সংগঠন “জীবন”সংগঠনের পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি ও অত্র সংগঠনের সভাপতি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু এবং গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ও অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা বেগম শামছুন নাহার জামান তালুকদার কে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহমিনা আক্তার রুমা, অত্র সংগঠনের উপদেষ্টা মুক্তার হোসেন, উপদেষ্টা আব্দুল মোতালিব হোসেন টুটুল, সহ-সাধারণ সম্পাদক রনি আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আল মামুন, ত্রাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম রেজা, প্রচার ও প্রকাশনা আব্দুল মমিন, ক্রীড়া সম্পাদক সিহাব উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, সম্মানিত সদস্য মমিন, শিশির, হেলাল, রাজিবুল, সাব্বির, রাহাত, সৈকত, নাজমুল, সিয়াম, রিয়াল, করিম, মোস্তা, বেলাল, পারভেজ সহ “জীবন” সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
অপরদিকে,লন্ডন থেকে নিজ জন্মভূমি আজাদ মঞ্জিলে ফিরলে শনিবার বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি ও দৈনিক উত্তর কোণ পত্রিকার প্রকাশক মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক উত্তর কোণ পত্রিকার পরিবারের প্রতিনিধিগন। এসময় উপস্থিত ছিলেন (সাবেক এমপি লালু’র নাতি) এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয় এর জ্যেষ্ঠ পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ, দৈনিক উত্তর কোণ পত্রিকার সাংবাদিক রেজাউল করিম রেজা, আল আমিন মন্ডল ও জাহিদুল ইসলাম।

প্রতিবেদক 




















