
স্টাফ রিপোর্টারঃ ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শফিক কোমরের সমস্যায় অসুস্থ হয়ে আছেন।২৫আগষ্ট সোমবার তার রাজধানীর উত্তরার বাসায় দেখতে যান বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা একেএম লুৎফুল বারী মুকুল এবং জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা। তার চিকিৎসাসহ সার্বিক বিষয়ের খোঁজখবর নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান জেপুসহ অন্যান্যরা। উল্লেখ্য, জাসাস নেতা শফিকুল ইসলাম শফিক সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমরে আঘাতপ্রাপ্ত হয়ে প্রায় ২০ দিন যাবত অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে বিছানায় বিশ্রামে রয়েছেন।

প্রতিবেদক 




















