
স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাংবাদিক সংস্থা সর্বদা দেশের গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৪ আগস্ট/২৫ রবিবার ঢাকাস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার এর সভাপতিত্বে এবং নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব আবুল বাসার মজুমদারের পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সংস্থা’র মহাসচিব আলমগীর গনি। সভায় আরো বক্তব্য রাখেন নীতি নির্ধারক পরিষদের সভাপতি জামাল হোসেন, সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাহী সভাপতি শাহজাহান মোল্লা, নীতি নির্ধারক পরিষদ সদস্য মুহম্মদ মনজুর হোসেন, জাতীয় প্রেসক্লাবের সদস্য আতিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য জহুরুল ইসলাম বাবু, সংস্থা’র সহ-সভাপতি নাহিদ মিয়া, সাবেক সহ-সভাপতি প্রিন্সিপাল এমএ মোনায়েম, যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোঃ আরিফুল আলম টিটো, এম এ আকাশ, মুহাম্মাদ আবু মুসা, সাব্বির আহমেদ সেন্টু, সহকারী মহাসচিব নাজমুল হুদা, সরকার জামাল, প্রিয়াঙ্কা ইসলাম, রফিকুল ইসলাম, আনিসুর রহমান প্রধান, ইকরামুল হাসান সোহেল, সাংগঠনিক সচিব আঃ সবুর, তৌহিদ রিপন, রাজিব তালুকদার, ইঞ্জিনিয়ার হোসেন আলী, অর্থ সচিব সানভির হোসেন, দপ্তর সচিব রাব্বী মোল্লা, প্রচার ও প্রকাশনা সচিব এ কে নান্নু, সহ-দপ্তর সচিব আমজার সাহ, আন্তর্জাতিক বিষয় সচিব মহসিন উদ্দিন, মনজুরুল হাসান, তথ্য প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ, পাঠাগার সচিব মাসুদ আলম, ক্রীড়া সচিব আমির হোসেন, সহ-মহিলা বিষয়ক সচিব সুইটি আক্তার, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আকাশ, খলিলুর রহমান, লিটন প্রমুখ।
বক্তাগণ বলেন, সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকি নিয়ে জাতির জন্য কাজ করেন। সমাজের সার্বিক ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের ভূমিকা থাকে অপরিসীম। তাই সাংবাদিকদের নিরাপত্তা আইন দ্রুত পাশ করতে হবে। এ ছাড়া সাংবাদিক তুহিন, সাগর-রুনিসহ সন্ত্রাসীদের হাতে নিহত ও নির্যাতিনকারীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবী করা হয়।

প্রতিবেদক 




















