
স্টাফ রিপোর্টারঃ বগুড়া সোনাতলায় মাটির নিচ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার সেই সাথে চোরকে গ্ৰেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে,থানার এএসআই মোঃ হোসেন আলী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সোনাতলা থানাধীন পাকুল্লা খাটিয়ামারি চরস্থ্য জেলার সারিয়াকান্দি উপজেলর ধারাবরিষা তেলিগাড়ির চরের মৃত নাছিম উদ্দিন ব্যাপারীর ছেলে মোঃ তোজাম্মেল হোসেন ব্যাপারী (৩৭) এর বসতবাড়ীতে চোরাই মোটরসাইকেল আছে । এমন সংবাদের ভিত্তিতে ১৭ই আগষ্ট রাতে তোজাম্মেল এর বাড়িতে এএসআই মোঃ হোসেন আলী সঙ্গীয় অফিসার-ফোর্স সহ উপস্থিত হলে সে সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে তোজাম্মেল পালানোর চেষ্টা করলে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে সময়ে আসামীর জিজ্ঞাসাবাদ কালে তার দেখানো মতে তার বসত বাড়ীর রান্না ঘরের মেঝের মাটির নিচ হতে (১) ০১ (এক) টি লাল রং এর রেজিস্ট্রেশন বিহীন ১০০ সিসি Bajaj CT 100, মোটর সাইকেল, যার ইঞ্জিন নং-DUMBSL33008, চেচিস নং MD2DDD UZZSW L77562 মূল্য অনুমান ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা; (২) ০১(এক) টি কালো রং এর রেজিস্ট্রেশন বিহীন 150 সিসি Suzuki Gixxer SF মোটর সাইকেল, যার ইঞ্জিন নং-BGA1-533500 চেচিস নং- MB8NG4B BEJ9106379 মূল্য অনুমান ২,৮০,০০০/- (দুই লক্ষ আশি হাজার) টাকা উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদকালে আসামী স্বীকার করে তার এ কাজে আরো অনেকেই সহযোগীতা করেন। বর্ণিত ঘটনার বিষয়ে সোনাতলা থানার মামলা নং-২১, তারিখ- ১৮/০৮/২০২৫খ্রিঃ, ধারা- ৩৭৯/৪১৩/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। সে সময় তোজাম্মেল এর সহযোগী কৌশলে গা ঢাকা দেয়।চোর ও মটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার ওসি মিলাদুন-নবী জানান গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্ৰেফতার করা হয়েছে এবং অন্যান্যদের গ্ৰেফতারে অভিযান অব্যাহত রয়েছে।সেই সাথে চোরাই মটরসাইকেল ও চোরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক 




















