০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

‎অনলাইন দৈনিক বগুড়া মেইলে কালভার্ট বন্ধের খবর প্রচারের পর প্রসাশন গিয়ে খুলে দেয়

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৭:১৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় জনদুর্ভোগের খবর প্রকাশিত হয় দৈনিক বগুড়া মেইল নামক একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে। এর পর নড়েচড়ে বসে প্রসাশন। দ্রুত ঘটনাস্থলে যায় প্রসাশন। ঘটনাটি তালোড়া ইউনিয়নের কইল গ্রামের বড়পুকুরিয়াতে সেখানে এক শ্রেণীর ভূমিদস্যু কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করে দেয়। এতে করে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান,আমাদের এলাকায় প্রায় ঘরগুলি মাটি দিয়ে তৈরি। ফলে পানি চলাচল না করতে পারলে উঠতে পারে ঘরবাড়িতে পানি ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।তবে এলাকা বাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মাটি-ভরাট বন্ধ ব্রিজ কালভার্ট কৃষি অর্থনীতিতে বিরূপ প্রভাব শিরোনামে গত ৭ আগস্ট দৈনিক বগুড়া মেইল অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়।এরপর নড়েচড়ে বসে প্রসাশন।তার ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন তালোড়ার কইল গ্রামের বড়পুকুরিয়া কালভার্টের মুখ থেকে মাটি সরিয়ে পানি চলাচল পথ সচল করে দেয় উপজেলা প্রশাসন(ভূমি)। ভূক্তভোগী সহ এলাকাবাসীরা আরো জানায় কিছু প্রভাবশালী ব্যক্তি কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ করে বাড়িঘর নির্মাণ করায় পানি জমে তাদের শত শত বিঘা ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল।এই সমস্যা সমাধানে তারা উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়ে আশু হস্তক্ষেপ কামনা করেন । অভিযোগ পাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বীথি তাৎক্ষণিকভাবে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং এলাকাবাসী ও মাটি ভরাট করে বাড়ি তৈরি করা মালিকদের সঙ্গে কথা বলে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।এ সময় তিনি আরো বলেন,পানি নিষ্কাশনের বিষয়ে কেউ বাধা প্রয়োগ করলে কৃষকদের স্বার্থে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন তরিৎ গতিতে এধরণের উদ্যোগে জনমনে স্বস্তি ফিরেছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

‎অনলাইন দৈনিক বগুড়া মেইলে কালভার্ট বন্ধের খবর প্রচারের পর প্রসাশন গিয়ে খুলে দেয়

প্রকাশিত: ০৭:১৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫