
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের আলতাফ নগর বাজারে মা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে । গত শনিবার ৯ই জুলাই দিবাগত রাতের কোনো এক সময়ে ওই দোকানে চুরির ঘটনা ঘটে।
মা জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী পলাশ কর্মকার এই প্রতিবেদককে জানান, দীর্ঘদিন ধরে আমি নিজস্ব এই দোকানেই স্বর্ণের ব্যবসা করে আসছি। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন শনিবার রাতে দোকানের সামনে ও পিছনের কেচিগেট ও সাটার বন্ধ করে তালা লাগিয়ে বাড়ি যাই। পরে দিন সকালে এসে দেখি দোকানের সাটার ও কেচিগেট ঠিকঠাক থাকলেও পিছনের কেচিগেট ও সাটারের তালা ভাঙা। পরে দোকানের ভিতরে ঢুকে দেখি কারিগর ও আমার ড্রয়ারের গা-তালাও ভাঙা।পলাশ কর্মকার জানান ৩ভরি স্বর্ন ও ২৬ভরি চাদিঁ চোরেরা নিয়ে গেছে। যার আনুমানিক বাজার মূল্য দাড়ায় প্রায় ৫লাখ টাকা। তিনি আরো জানিয়েছেন থানা-পুলিশ এসে আমার দোকানের চুরির ঘটনা দেখে গেছে আমি হয়তোবা সন্ধ্যায় থানায় গিয়ে মামলা করবো। স্থানীয়রা জানান,সম্প্রতি গ্ৰামগঞ্জে বখাটেদের উৎপাত বেড়ে গেছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ নজরুল ইসলামের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান পলাশ কর্মকার এর স্বর্ণের দোকান চুরির ঘটনা শুনে আমি সেখানে যায় এবং পলাশকে সান্তনা দিয়ে এসেছি। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম জানান,ঘটনাটি জানতে পেরে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পরিদর্শন কালে দেখতে পেয়েছি পলাশ কর্মকার এর দোকানের সিন্দুকটি চোরেরা চেষ্টা করেও ভাঙতে পারেনি সেকারণে খুব তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরো জানান সিন্দুকটি চোরেরা ভাঙলে হয়তোবা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতো।

প্রতিবেদক 




















