০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাকাব রাজশাহী বিভাগের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ ৩০জুলাই বুধবার রাজশাহীতে ব্র্যাক লার্নিং সেন্টারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রাজশাহী বিভাগের “বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। রাকাব রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে ছিলেন প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ, এসইসিপি-এর প্রকল্প পরিচালক, রাজশাহী বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, রাজশাহী বিভাগের ৯টি জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তা, ঢাকা কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক এবং রাকাব স্থানীয় মুখ্য কার্যালয়ের রাজশাহী’র সহকারী মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাকাব রাজশাহী শাখার ব্যবস্থাপক (সহকারী মহাব্যবস্থাপক) মোহাম্মদ ইকবাল হোসেন ও বিভাগীয় কার্যালয়ের মুখ্য কর্মকর্তা ইফফাত জাহান ইভা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী বিভিন্ন ইন্ডিকেটরে সফলতা অর্জন করায় সকলের প্রসংসা করেন। ব্যাংকের মধ্যে সকল বিভেদ ভুলে সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জাবাবদিহীতা নিশ্চিতকরণের মাধ্যমে রাকাবকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেয়ার পরামর্শ দেন।
বিশেষ অতিথি ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম আমানত বৃদ্ধির বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। সর্বোচ্চ সংখ্যক আমানত হিসাব খোলার মাধ্যমে আমানতের প্রবৃদ্ধি অর্জনের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও শ্রেণীকৃত ও অবলোপন ঋণ আদায়ের মাধ্যমে রাকাব-এর পারফরমেন্স এ্যাসেট বৃদ্ধির তাগিদ দেন।
আলোচনা শেষে, সেরা জোনাল ব্যবস্থাপক, ৩ জন শাখা ব্যবস্থাপক, ৯ জন মাঠ কর্মকর্তা ও শ্রেণীকৃত ঋণমুক্ত ৫টি শাখাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

রাকাব রাজশাহী বিভাগের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫