
স্টাফ রিপোর্টার, বগুড়ার সোনাতলায় বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগ নেতা মোঃ মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গত মঙ্গলবার সোনাতলা স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়।সোনাতলা থানা-পুলিশ জানায়,গ্রেপ্তারকৃত মানিক মিয়া উপজেলার উত্তর আটকড়িয়া গ্রামের ও চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ মন্ডল এর ছেলে। তার বিরুদ্ধে সোনাতলা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে। মামলা দুটি হলো- সোনাতলা থানার মামলা নং-৭ (তারিখ: ২২-০৮-২০২৪) এবং মামলা নং-১০ (তারিখ: ২৬-০৮-২০২৪)।সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী (ওসি) জানান, মঙ্গলবার মানিক মিয়া সোনাতলা স্টেডিয়াম এলাকায় আসলে স্থানীয়রা তাকে চিনতে পেরে আটক করে। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিবেদক 




















