
মুহাম্মাদ আবু মুসাঃ ১৯জুলাই শনিবার বগুড়ার গাবতলীতে ইসলামিক প্রি-ক্যাডেট একাডেমি’র আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সেরা রাধুঁনী প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস.এম ইকবাল। রামেশ্বরপুর হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক নাজির হোসেনের সভাপতিত্বে এবং একাডেমির পরিচালক মাসুম মিয়া ও প্রধান শিক্ষক মোসলেমা খাতুন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের দেশ সেরা প্রধান শিক্ষক মোস্তফা কামাল স্বপন, এমআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফিজুর রহমান মজনু, বগুড়া প্রেসক্লাবের সদস্য মুহাম্মাদ আবু মুসা, পরিবেশবাদী নেতা আহসান হাবীব রঞ্জু, তৌহিদুল আলম টুটুন, হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, অভিভাবক মেহেদী হাসান শামীম, শিলা বেগম, হোসনে আরা বেগমসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকগণ, শিক্ষার্থীবৃন্দ, গণ্যমান্য ব্যর্ক্তিবর্গ। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও সেরা রাধুঁনী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিবেদক 




















