
মুহাম্মাদ আবু মুসাঃ মঙ্গলবার সন্ধ্যারাতে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকসা ভ্যান অটো চালকদল বগুড়া জেলা শাখা আয়োাজিত শহরের ফুলদিঘী (র্যাব অফিস সংলগ্ন) দলীয় কার্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক জহির রায়হান জাহির। সংগঠনের জেলা নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী রিকসা ভ্যান অটো চালকদল জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম হেলাল সরকার, শহর শাখার সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম পাঞ্জাব, সুমন হোসেন, ফরিদ উদ্দিন, সোহেল প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা, বিভিন্ন উপজেলা ও অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ।

প্রতিবেদক 




















