
ষ্টাফ রিপোর্টঃ ২৪জুন মঙ্গলবার গাবতলীর নাড়ুয়ামালা আমতলা তিন মাথা মোড়ে সিদ্দিক হাজ্বীর তেলের পাম্পে ওজনে তেল কম দেওয়া ও অনুমোদন না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন ভূমি কমিশনার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। প্রকাশ থাকে যে আগেও এরকম অবৈধ ভাবে মানুষকে ওজনে কম দেওয়ায় জরিমানা সহ তেলের পাম্পটি বন্ধ করে দেয় প্রশাসন। পুনরায় প্রশাসনকে ম্যানেজ করে আবার অবৈধ ভাবে মেশিন বসিয়ে ব্যবসা শুরু করে।

প্রতিবেদক 




















