
মিনাজুল ইসলাম,স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, আজকের দিনটা ইতিহাসের পাতায় চির স্মরনীয় হয়ে থাকবে। আজকের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে কালো মেঘ কেটে গেছে। মাঠে যত বল গড়বে জাতীয়তাবাদী যুবদলের যুবকরা তত আদর্শবান হবে। তিনি আরও বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ।
তিনি ১৩জুন শুক্রবার বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে দিগদাইড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন।
খেলায় সোনাতলা উপজেলা ছাত্রদল ৪-২ গোলে সোনাতলা উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন, রাকিবুল কবীর, জুয়েল শেখ ও লিটন। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান দিগদাইড় বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ তরুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক তানজারুল হক তুহিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি (কাহালু নন্দীগ্রাম) মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, জিয়া শিশু কিশোর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, গাবতলী উপজেলা বিএনপি’র সভাপতি মোরশেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একেএম খায়রুল বাশার, জাহিদুল বারী হেলাল, শহিদুন্নবী সালাম, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. নূরে আজম বাবু, সোনাতলা পৌর বিএনপি’র সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল। এ সময় উপস্থিত ছিলেন, সোনাতলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আহসান হাবীব রতন, সদরুল ইসলাম সবুজ, মোস্তাফিজার রহমান মোস্তা, ইউসুফ আলী সুইট, পাভেল আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম প্রমুখ। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক 




















