
মুহাম্মাদ আবু মুসাঃ ১১জুন বুধবার বগুড়ার গাবতলী প্রেসক্লাবের সদস্য তোহাব রহমান ও শিক্ষা অফিসে কর্মরত তুহিন রহমান এর মা রওশন আরা’র নামাজে জানাজা স্থানীয় হামিদপুর একটি মাঠে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মঙ্গলবার রাত ১১টায় শহরের ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২বছর। তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে, নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। জানাজা ও দাফনে শরিক হয়ে ছিলেন বিভিন্ন পেশার মানুষ।

প্রতিবেদক 




















