
মুহাম্মাদ আবু মুসাঃ সম্মাননা পেয়েছেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উপদেষ্ঠা পরিষদের সদস্য, বিশিষ্ঠ ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক। সমাজসেবায় বিশেষ অবদানে তাকে (শফিক) ঢাকাস্থ লিলি সমাজ কল্যাণ সমিতি এই সম্মাননা পদক প্রদান করেন। ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে লিলি সমাজ কল্যাণ সমিতি আয়োজিত অনুষ্ঠানে কয়েকজন গুনী মানুষকে সম্মাননা স্বারক বা পদক প্রদান করা হয়। এই তালিকায় বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক শফিকুল ইসলাম শফিকও স্থান পান। গতকাল ফটোশেসনের মাধ্যমে শফিকুল ইসলাম শফিক এর হাতে অনুষ্ঠানিকভাবে সম্মাননা স্বারকটি তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অন্যান্যদের পাশাপাশি ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির ড. অধ্যক্ষ আহসান হাবিব রুবেল, মোশাররফ হোসেন চৌধুরী, আ.ফ.ম জিন্নাতুল ইসলাম তপন, এ্যাডভোকেট রবিউল হোসেন রবি, মোকাররম হোসন, ইঞ্জি: জাহিদুর রহমান দিপু, নুরুজ্জামান বাদল, তানজিয়া খান প্রমুখ। বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক বগুড়া জেলার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামের মৃত ডাঃ মোফাজ্জেল হোসেনের ছেলে। তিনি স্থানীয় জাতহলিদা হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছাড়াও ব্যবসার পাশাপাশি এলাকার উন্নয়ন মূলকসহ নানা ধরনের সমাজসেবা কাজে জড়িত রয়েছেন।

প্রতিবেদক 




















