
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩জন আহত ও ১জন নিহতের খবর হওয়ার খবর পাওয়া গেছে।২৩মে শুক্রবার সন্ধ্যার পূর্বে উপজেলার চকবোচাই বাজারের পশ্চিম পাশে শাহ সুলতান ফিড মিল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন বগুড়া শহরের ঠনঠনিয়া হাড়িপাড়া এলাকার সাইফুল ইসলাম মতি (৬২)। আহতরা হলেন একই এলাকার রুবিয়া ইসলাম বিউটি (৫৩), টিপু সুলতান (৪৪) ও সোনাতলা এলাকার আলমগীর হোসেন আলম (৪২)। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াাউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম মতিকে মৃত বলে ঘোষণা করেন। এ ছাড়া অপর ২জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। খবর পেয়ে তাৎক্ষণিক গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, ৪জনকে আহত অবস্থায় পাওয়া গেলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ১জনের মৃত্যু হয়।

প্রতিবেদক 




















