০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায়  মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে ছয় জনের জেল-জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:৪২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করার অপরাধে ছয় মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার (১৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় মাদক কারবারিকে আটক করেন। এরপর বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে কারাদন্ড প্রদাণ করেন। দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪৭), একই উপজেলার ডহরপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে নয়ন হোসেন (২৪), সান্তাহার হাটখোলা আদর্শপাড়ার আমজাদ হোসেনের ছেলে সোহেল রহমান (২৫), নতুন বাজার এলাকার আদম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩২), নওগাঁ সদরের খিদীরপুর গ্রামের গোপাল সরকারের ছেলে জয় সরকার (২৪) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর নতুন বাজার এলাকার বয়তুল আলীর ছেলে হযরত আলী মিলন (৪৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বুধবার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করার সময় ২শ গ্রাম গাঁজা, ৬লিটার চোলাই মদ এবং ৫০পিস এ্যাম্পল ইনজেকশন উদ্ধারসহ উল্লেখিত ছয় জন মাদক কারবারিকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আব্দুল মান্নানকে ২ মাসের, হযরত আলীকে ৬ মাসের, নয়নকে ৪ সাসের, জয় সরকার, আশরাফুল ইসলাম ও সোহেল রহমানকে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ায়  মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে ছয় জনের জেল-জরিমানা

প্রকাশিত: ১১:৪২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫