০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় এ্যাম্পলসহ দুই নারী গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদীঘির সান্তাহারে ১শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। ১২মে সোমবার সন্ধ্যায় বগুড়া- নওগাঁ মহাসড়কের সান্তাহার মাছের আড়ৎ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার স্টেশনপাড়া বাসুদেবপুর এলএসডি গোডাউন এলাকার মামুনুর রশিদের স্ত্রী রিতা বেগম (৩৩) ও একই উপজেলার হিলি ফকিরপাড়ার অনিক মাহমুদের স্ত্রী বিথী আক্তার (৩০)। পুলিশ জানায়, ১২মে সোমবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার মাছের আড়ৎ এলাকার জনৈক হাতিমের চায়ের দোকানের সামনে মাদকদ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুই নারী মাদক কারবারি রিতা বেগম ও বিথী আক্তারকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদিঘী থানার অফিস আছে ইনচার্জ এস, এম, মোস্তাফিজুর রহমান জানান গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ায় এ্যাম্পলসহ দুই নারী গ্রেপ্তার

প্রকাশিত: ০১:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫