০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তারঃ ৪

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পুলিশের মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে নেশার ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার মুরইল বাজারের লয়েজ মন্ডলের ছেলে নাঈম মন্ডল (২৫), মুরইল তালুকদার পাড়ার জছির মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (২২) মুরইল পুর্বপাড়ার একরাম হোসেনের ছেলে রুবেল হোসেন (২৯) ও নওগাঁর আত্রাই উপজেলার ভূপাড়ার জহুরুল সরদারের ছেলে আরিফ সরদার রাব্বি (১৯)। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, আদমদীঘি উপজেলায় অব্যাহত মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চলছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ আদমদীঘির মুরইল বাজার এলাকায় অভিযান চালিয়ে জনৈক নাঈম মন্ডলের শয়ন কক্ষে মাদক রেখে বিক্রির সময় ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উল্লেখিত চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এর আগে এসআই ফেরদৌস আলী আদমদীঘি বাজার এলাকা থেকে ১২ পিস ইয়াবা, আদমদীঘির দত্তবাড়িয়া গুচ্ছগ্রাম থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২শ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে গতকাল শুক্রবার বেলা ১১টায় আদালতে প্রেরণ করা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তারঃ ৪

প্রকাশিত: ০১:০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫