
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী রুম্পাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
৯মে শুক্রবার দিবাগত রাতে সোনাতলা থানা পুলিশ অভিযান চালিয়ে জোড়গাছা ইউনিয়নে চরপাড়াা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।জান্নাতুল ফেরদৌস রুম্পা সোনাতলা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
একই অভিযানে আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন— জান্নাতুল ফেরদৌসী রুম্পার স্বামী ও আওয়ামী লীগ নেতা নজমুল মাহমুদ, উপজেলার পাকুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি নজরুল ইসলাম বকুল (৫৫) ও আওয়ামী লীগ নেতা পাপুল মিয়া (২৯)।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, রাতে অভিযান চালিয়ে জান্নাতুল ফেরদৌসী রুম্পাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জেল হাতে প্রেরণ করা হবে বলে জানান।

প্রতিবেদক 




















