১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে দই-মিষ্টির দোকানে অভিযানে জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে তিন দই-মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওজনে কম দেওয়া, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে পণ্য বেশি দামে বিক্রির অপরাধে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অজিত ঘোষ মিষ্টান্ন ভান্ডার, জনা ঘোষ মিষ্টান্ন ভান্ডার ও মাস্টার সুইটস নামের তিন দোকান মালিকের এই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি সদরে দই-মিষ্টির দোকানে অভিযান চালান নির্বাহি ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। ওজনে কম দেওয়ার অপরাধে অজিত ঘোষ মিষ্টান্ন ভান্ডারের ২ হাজার টাকা, একই অপরাধে জনা ঘোষ মিষ্টান্ন ভান্ডারের ২ হাজার টাকা ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে পণ্য বিক্রি করায় মাস্টার সুইটস নামের দই-মিষ্টির দোকানের ৫ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোক্তা বা জনসাধারণ যেন প্রতারিত না হয় সেই ব্যাপারে সর্বোচ্চ নজরদারি রাখা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে দই-মিষ্টির দোকানে অভিযানে জরিমানা

প্রকাশিত: ০১:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫